লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা দ্রুত নিরসনের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
তবে মিছিল শুরু হওয়ার আগেই তিনজনকে আটক করায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
You cannot copy content of this page