নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত পেজেশকিয়ানের ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছানোর পর পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে আলোচিত নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে দুই দেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে পেজেশকিয়ান বুধবার ভাষণও দেন। সেখানে তিনি কূটনৈতিক আলোচনা ও সংলাপের প্রতি ইরানের আগ্রহের কথা জানান, তবে শক্তি বা হুমকির ভাষায় কোনো আলোচনা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।
You cannot copy content of this page