নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্যামাপূজা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ ছুটি মিলবে বলে জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।
এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এরপর ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এই ছুটি সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর হবে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে ছুটি পাবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
You cannot copy content of this page