প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক)-এ শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী।
সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই সম্মান করেন। তিনি বহুবার প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং তাকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। তার মতে, পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধানের পথ তৈরি হয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব এবং এখানে নেতিবাচক কিছু নেই।
You cannot copy content of this page