আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা ২০২৭।
You cannot copy content of this page