রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যার পর ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মো. বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন। পরে তাকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে একই রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
You cannot copy content of this page