আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটকদের আগমন উপলক্ষে দ্বীপটিতে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এর আগে দৈনিক পর্যটক প্রবেশের সীমা ছিল ২ হাজার। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিদিন আরও ১ হাজার ৫০০ পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।
You cannot copy content of this page