1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, এলাকায় চাঞ্চল্য

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে মা-মেয়ে ১ মাসের কারাদণ্ড পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আবছারের স্ত্রী রেহেনা মোস্তফা রানু (৩৮) এবং তার মেয়ে কলেজশিক্ষার্থী জুবাইদা জান্নাত (২৩)।

ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, জমি সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন নিজেদের পক্ষে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) পল্লব তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তবে পরে সেই প্রতিবেদন প্রতিপক্ষের পক্ষে জমা দেন।

গত বুধবার (৪ মার্চ) বিকেলে জুবাইদা টাকা ফেরত চাইলে এসআই পল্লব ক্ষিপ্ত হয়ে মা-মেয়েকে থানায় মারধর ও আটক করেন। প্রত্যক্ষদর্শী মনজিলা বেগম জানান, জুবাইদা টাকা ফেরত চাইলে পল্লব চড়াও হন এবং পুলিশ তাদের আটক করেন।

ঘটনার কিছুক্ষণ পর ইউএনও মাহবুব আলম ঘটনাস্থলে এসে মা-মেয়েকে পুলিশের ওপর হামলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের সাজা দেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ন্যায়বিচারের পরিবর্তে পুলিশ কর্মকর্তা ও ইউএনওর যোগসাজশে তাদেরকে দোষী বানানো হয়েছে।

ইউএনও মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘থানায় সরকারি কাজে বাধা এবং পুলিশের সঙ্গে হাতাহাতির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানিয়েছেন, মা-মেয়ে থানায় এসে পুলিশের ওপর হামলা করেছেন, তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন।

স্থানীয়রা সরকারের কাছে তাদের মুক্তি এবং ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!