1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সৌদি আরবে মিসাইল হামলা: বাংলাদেশিসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইল হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক।

দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে এই প্রজেক্টাইল আঘাত হানে।

এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে সৌদি আরবের মধ্যাঞ্চলে হামলায় হতাহতের খবর পাওয়া যায়। ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই আল-খারজেই হতাহতের ঘটনাটি ঘটেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!