1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সৌদি আরব থেকে দূতাবাস কর্মী ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে অবস্থানরত নিজেদের দূতাবাসের কিছু কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে জানিয়েছে, সৌদি আরবে কর্মরত দূতাবাসের যেসব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি জরুরি নয়, তাদের পাশাপাশি সব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদেরও দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে দেশটিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে মার্কিন নাগরিকদের **সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সম্ভাব্য ঝুঁকি হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানা আলোচনায় সমঝোতা না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও **ইসরায়েল। এরপর থেকে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!