1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

স্বাধীনতাবিরোধীরা চিরকাল ঘৃণিত থাকবে— ভূমিমন্ত্রী

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যেমন জার্মানির হিটলারকে বিশ্ববাসী ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীরাও জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম দায়িত্ব।

মন্ত্রী উল্লেখ করেন, মায়ের ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ পৃথিবীতে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতিকে বিশ্বে গর্বিত অবস্থানে পৌঁছে দিয়েছে। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!