দেশের শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২২ আগস্ট) একদিনের সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও আবাসিক খাতের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার বড় পরিসরে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চায়। এর অংশ হিসেবে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এনার্জি ইনটেনসিভ বিনিয়োগের পরিবর্তে সরকার ক্ষুদ্র শিল্পের প্রসারে গুরুত্ব দেবে।
তিনি বলেন, দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।
এ ছাড়া সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করার বিষয়েও সরকার চিন্তা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
You cannot copy content of this page