রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুক্তা (৪০) নামের আরেক নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
You cannot copy content of this page