বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের ২০ কোটি মানুষের কর্মশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে চায় সরকার।”
শনিবার (২৫ জুলাই) জামালপুরের দেওয়ানগঞ্জে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যেখানে বিশ্বের মানুষ দেশের অগ্রগতি দেখে বিস্মিত হবে। তিনি উল্লেখ করেন, দেশের সম্ভাবনা, মানুষের পরিশ্রম এবং সম্মিলিত উদ্যোগই উন্নয়নের মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও সরকারের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ।
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে নিম্নআয়ের পরিবারের সদস্যদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page