রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে পথচারী ও সাধারণ মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ডিউটি অফিসার ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
You cannot copy content of this page