রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান।
তিনি জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারা বা কী কারণে আগুন লাগিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও সহকারী আগুন নিভিয়ে ফেলেন।
You cannot copy content of this page