1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মিরপুরে বহুতল ভবনে আগুন, ৪ জন উদ্ধার

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বরের একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে নিরাপদে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!