1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

৩০ মার্চ ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আগামী ৩০ মার্চ (সোমবার) ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তিনি বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সম্মাননা হিসেবে দেওয়া হবে ক্রীড়া কার্ড।

প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদদেরও এই ভাতার আওতায় আনা হবে এবং সব খেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে।

প্রথম পর্যায়ে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হবে। এর মধ্যে এপ্রিল মাস থেকে ১২৯ জনকে ভাতা দেওয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া সারাদেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা রয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে।

ঢাকার বিভিন্ন এলাকায় দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!