চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টায় শুরু হওয়া এ স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে স্মরণসভার বিষয়টি জানানো হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার-এ একটি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর।
এর আগে বৃহস্পতিবার বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচি অনুযায়ী, ১৫ জুলাই ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৩ আগস্টের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে।
You cannot copy content of this page