1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

লেবু ডজনপ্রতি ৩৫০ টাকা

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে রমজানকে সামনে রেখে লেবুর দাম ডজনপ্রতি ৩৫০ টাকা পৌঁছেছে। খুচরা বাজারে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়, যা কয়েক সপ্তাহ আগের তুলনায় অনেক বেশি।

ক্রেতারা অভিযোগ করছেন, চাহিদা বাড়ার অজুহাতে বিক্রেতারা লেবু এবং অন্যান্য সবজির দাম বাড়িয়ে দিচ্ছেন। রবিউল নামের এক ক্রেতা বলেন, “ডজন ৩৫০ টাকা হলে এখন একটি লেবু কিনতেও ভাবতে হচ্ছে। আগে একসঙ্গে ৫-৬টা নিতাম, এখন এক বা দুটি কিনেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।”

রবিন আকরাম নামের আরেক ক্রেতা বলেন, “প্রত্যেক বছর রমজান আসলেই লেবু, শসা, টমেটো, খেজুরের দাম বাড়ে। এবারও তেমন হয়েছে। আমাদের গরিব হওয়া ছাড়া বিকল্প নেই।”

শুধু লেবু নয়, অন্যান্য সবজির দামও বেড়েছে। কারওয়ান বাজারে লাউ বিক্রি হচ্ছে ১২০ টাকায় (আগে ৬০), বেগুন ১৩০ টাকায় (আগে ৯০), করলা ২০০-১৬০ টাকায় (আগে ৮০-৯০)। বিক্রেতারা সরবরাহ কম এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধিকেই এর কারণ হিসেবে দেখছেন। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ নজরদারি না থাকায় সুযোগ নিয়ে দাম বাড়ানো হচ্ছে।

একাধিক ক্রেতা অভিযোগ করেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতিমধ্যে বেশি। লেবু ও অন্যান্য সাধারণ পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। ভোক্তারা দ্রুত বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!