1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু হতাহতের আশঙ্কা

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০–৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে বাকিদের এখনো খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ধারণা, অন্তত ৪০ জনের মরদেহ পানির নিচে থাকতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি সেখানে উৎসুক জনতার ভিড়ও বাড়ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!