ইরান ও ইসরায়েলের আকাশপথে চলমান উত্তেজনা ও হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
নিরাপত্তার কারণে শনিবার বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি এবং কাতারের দোহা সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে।
এসব রুটে ফ্লাইট বাতিল করেছে:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
জাজিরা এয়ারওয়েজ
এয়ার অ্যারাবিয়া
এমিরেটস এয়ারলাইন্স
কুয়েত এয়ারওয়েজ
এয়ার ইন্ডিয়া
মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়