দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পান তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ১৪ জুন লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে চলতি চক্রে বাকি ছয় টেস্টের অন্তত চারটিতে জয় প্রয়োজন বাংলাদেশের।
এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দুই ম্যাচেই জয় পেতে চাইবে টাইগাররা। কারণ, পরবর্তী দুই টেস্ট দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে হবে বাংলাদেশকে। এরপর আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
You cannot copy content of this page