ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে পাওয়া ১৮৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন পর্যন্ত ১৮৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন কঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল আমিন
রেন। নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা ছিল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর শূন্য আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান তাঁর ভাই মির্জা ফয়সল আমিন।
এ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৮৩টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বাকি দুটি কেন্দ্রের ফল প্রকাশ এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফলকে বেসরকারি হিসেবেই বিবেচনা করতে হবে।
You cannot copy content of this page