নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে নগদ টাকা ও ঘরবাড়িসহ আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. হানিফ মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিন কক্ষবিশিষ্ট বসতঘরে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বসতঘর ও ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বসতঘর ও আসবাবপত্রের আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।
ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
You cannot copy content of this page