1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ায় দরবারে হামলা ও হত্যাকাণ্ড: ১৫ দিন পর দুইজন গ্রেপ্তার

নইম, বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৫ দিন পর রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামে আরেকজনকে থানায় আনা হলেও পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ক্ষুব্ধ জনতা ফিলিপনগরের ওই দরবারে হামলা চালায়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এবং দরবার প্রধান শামীমকে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!