1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শিগগিরই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!