1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে—তা না হলে দেশটিকে আরও ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে। তবে তেহরান এই অবস্থান প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বলে জানিয়েছে আল–জাজিরা।

ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে ইরান এবার ‘চোখের বদলে মাথা’ নেবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোয় আঘাত করলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে।

রেজায়ি আরও অভিযোগ করেন, ‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে। তিনি এই সংঘাতকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা শুরু হয়েছে। আলোচনার সুযোগ দিতে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বাজার প্রভাবিত করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। এরপর থেকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, ফলে পুরো অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!