ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেল সংলগ্ন স্থানে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে একটি দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামমুখী লেনে।
মময়নামতি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মবিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তারা হলেন: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা এবং ভাগনি লাবিবা। দুর্ঘটনায় ভাগনে আবরার ও আরশাদ গুরুতর আহত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়