1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের নীতিগত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শেয়ার বিক্রি করে সর্বোচ্চ ১০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় দেশে থেকে বাইরে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি নিতে হবে না।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে একটি মাস্টার সার্কুলার জারি করে এ সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সরাসরি অর্থ বিদেশে পাঠাতে পারবে। আগে এই সীমা ছিল সর্বোচ্চ ১০ কোটি টাকা।

তবে এ সুবিধা শুধুমাত্র শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়—এমন প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে অর্থ ফেরত নিতে চাইলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতা চুক্তি থাকতে হবে। এছাড়া শেয়ারের বিক্রয় মূল্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি)-এর চেয়ে বেশি হতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের অর্থ দেশে আটকে থাকার ঝুঁকি কমানো এবং বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করতেই এ নীতিগত পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে মূল্যায়ন ও প্রতিবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশি থেকে বিদেশি বা বিদেশি থেকে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রেও অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই লেনদেন সম্পন্ন করতে পারবে, যদি তা ন্যায্য মূল্যের ভিত্তিতে হয়। তবে লেনদেনের পরিমাণ ১ কোটি টাকার বেশি হলে মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে।

এ ছাড়া শেয়ার বিক্রির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় নথিতে কোনো অসংগতি না থাকলে ব্যাংকগুলোকে আবেদন পাওয়ার ৫ কার্যদিবসের মধ্যে অর্থ বিদেশে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

যদি শেয়ার হস্তান্তরের মূল্য ১ কোটি টাকা বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বেশি না হয়, তাহলে আলাদা মূল্যায়ন প্রতিবেদন লাগবে না। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার যৌথ ঘোষণাই যথেষ্ট হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!