সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এম এ সালাম।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব ও রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সাবেক সেক্রেটারি শেখ নজরুল ইসলাম কাজল, বর্তমান কার্যনির্বাহী সদস্য এসএম মাহাবুব মোর্শেদ লালন, ফারুকুজ্জামান বাপ্পি ও নার্গিস আক্তার ইভাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলামসহ যুব সদস্যরাও অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
You cannot copy content of this page