1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

লালবাগের হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে সেদিনই তাকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর এবার আদালত থেকে জামিন পেলেন সাবেক এই স্পিকার।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!