নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় ৮৬ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। শুরুতে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, জিএস মো. পারভেজ, ছাত্রনেতা আব্দুল গাফ্ফার, শুভ ও শরীফুল ইসলাম দুখুসহ অনেকে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের জন্য বিভিন্ন পরামর্শ দেন।
You cannot copy content of this page