জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।
সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার।
এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
এ ছাড়া সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি দেশের মৎস্য খাতের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
You cannot copy content of this page