নাটোরের সিংড়ায় ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সোহেলের নিজ গ্রাম সাতপুকুরিয়া বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা একেএম মোস্তাফিজুর রহমান সোহেলকে শিক্ষিত, মার্জিত ও বিনয়ী ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার পক্ষে প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
প্রবীণ ব্যক্তি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আব্দুল গফুর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, আলহাজ্ব টিপু প্রামাণিক, শ্যামল হোসেন, ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, তাজপুর মসজিদ কমিটির সভাপতি জিল্লুর রহমান, মাওলানা রিপন আলী, মো. রাহিম, যুবদল নেতা মো. নাহিদ, ছাত্রদল নেতা মো. শাহানূর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
You cannot copy content of this page