প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঞাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
You cannot copy content of this page