দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সাধারণ মানুষের প্রতি নিজ নিজ বসতবাড়ির আঙিনা, উঠান ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ছায়া ও ফল দেয় এবং বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড ও ধুলাবালি শোষণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
You cannot copy content of this page