লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সীমান্তবর্তী শহর মেইস আল-জাবাল এলাকায় অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী–এর সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একইসঙ্গে এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।






