রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কর্মরত।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত ওই কর্মচারীর শরীরে আগুন ধরে গেলে তিনি গুরুতর আহত হন।
You cannot copy content of this page