চুয়াডাঙ্গার দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পারকৃষ্ণপুর গ্রামের আজগার আলীর ছেলে মিনারুর ইসলাম (৪০), ঝাঝাডাঙ্গা গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে কাতোর আলী, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়া গ্রামের মৃত ইলিয়াস হাসানের ছেলে আবুল কাশেম (৬০) এবং ধান্যঘড়া মাঝপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিন মোল্লার ছেলে জাকির মোল্লা (৫২)।
অভিযানকালে মিনারুর ইসলামের কাছ থেকে ১০ গ্রাম, কাতোর আলীর কাছ থেকে ১০ গ্রাম, আবুল কাশেমের কাছ থেকে ১০ গ্রাম এবং জাকির মোল্লার কাছ থেকে ১০ গ্রাম—মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারজনের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page