জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে অনেকের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাতির প্রয়োজনে আট দফা দাবি এক দফায় পরিণত হতে পারে। এক দফা এলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দাবি আদায়ে কোনো কিছুকে পরোয়া করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার অভিযোগ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জনগণের অধিকার রক্ষার দায়িত্ব থাকা সত্ত্বেও সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করছে, যেগুলো মানবাধিকার হরণের সুযোগ তৈরি করছে।
You cannot copy content of this page