ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন।
রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার, রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে যেসব বক্তব্য ও মতামত তুলে ধরা হয়েছে, সেগুলো আয়োজকদের নিজস্ব বিষয়। এসব বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সমর্থন বা অনুমোদন নেই।
এর আগে দিল্লি থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা। তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাখ্যা দেওয়া হলো।
You cannot copy content of this page