লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, “লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার ও দায়িত্ব।”
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েল শিগগিরই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা আগেও একাধিকবার জানিয়েছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি এ বিষয়ে একই অবস্থানে রয়েছেন। লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েল লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে। প্রয়োজন হলে সেখান থেকেই সামরিক অভিযান পরিচালনা করা হবে।
You cannot copy content of this page