রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত পৌনে ৩টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।
কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
You cannot copy content of this page