প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, চেক বিতরণ এবং জনসভায় অংশ নেবেন।
সফরের শুরুতে সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের পর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের মধ্যে চেক বিতরণ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
You cannot copy content of this page