সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি নদীর চরে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা শত শত ছোট-বড় গাছ কোনো নিয়মনীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তারা অবিলম্বে গাছ নিধন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বেসরকারি সংস্থা সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান, সিডিওর স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, নুরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, রাজিয়া সুলতানা এবং ইয়ুথ ফর সুন্দরবনের সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানীসহ অনেকে।
বক্তারা পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নদীর চরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে