1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রতিবেদন প্রকাশের পর শিশু রাতুল ও শাহানুর বেগমের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমে ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তার পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

জানা গেছে, প্রতিবেদনটি তার দৃষ্টিগোচর হলে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। তারা অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এছাড়া সংগঠনটি শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে। একই দিনে প্রতিনিধি দল আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সঙ্গেও দেখা করে তার খোঁজখবর নেয়।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!