1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল, সংকটে কিছুটা স্বস্তি

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে চলমান সংকটের মধ্যে নতুন করে ৩০ হাজার টন জ্বালানি তেল দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

চুক্তি অনুযায়ী এই চালান সরবরাহ করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিপেক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই জাহাজ জ্বালানি পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দেবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, আমদানিকৃত ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল দেশের বিভিন্ন বিমানবন্দরে সরবরাহ করা হবে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও সরবরাহ বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। চলতি মাসে ১৭টি জাহাজে তেল আসার কথা থাকলেও এর আগে পৌঁছেছে আটটি। সর্বশেষ এই চালানসহ আরও একটি জাহাজ যুক্ত হয়েছে, তবে বাকি ছয়টির আগমনের সময় এখনও অনিশ্চিত।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি পৌঁছেছে এবং বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিপিসি সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। মোট চাহিদার প্রায় ২০ শতাংশ দেশে পরিশোধন করা হয় এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় ভারত, চীন ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!