জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। বিকেল ৪টা থেকে শুরু হতে যাওয়া সাত ঘণ্টার এই সংগীত আয়োজনে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি।
আয়োজনে অংশ নিচ্ছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। সাতটি ব্যান্ডের পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করবেন দীর্ঘ সংগীত আয়োজন।
কনসার্টটির সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কনসার্টের ঘোষণা দিয়ে বামবার ফেসবুক পেজে বলা হয়েছে, একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড এবং সাত ঘণ্টার পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে।
You cannot copy content of this page