1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

কেপটাউনের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, গ্যাং সহিংসতা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে কেপটাউন শহরের উপকণ্ঠে একটি টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মারিকানা এলাকায় গোলাগুলিতে এক নারী ও ছয় পুরুষ নিহত হয়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলাটি মধ্যরাতের কিছুক্ষণ পর সংঘটিত হয়।

পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, গ্যাং সহিংসতা ও দুর্নীতিজনিত অপরাধে ভুগছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসেই দেশটিতে দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন করে নিহত হয়েছেন। সর্বশেষ গত ডিসেম্বরে আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। এসব ঘটনায় কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!